💰 গুরুত্বপূর্ণ পেমেন্ট নীতি
ইন্সট্যান্ট সার্ভিস: ১০০% অ্যাডভান্স পেমেন্ট
মাসিক প্যাকেজ: ১০% অ্যাডভান্স পেমেন্ট
কোনো অর্ডার পেমেন্ট ছাড়া কনফার্ম হবে না।
সার্ভিস চলাকালীন নির্দেশনা ও নিরাপত্তা
১. গৃহকর্মী সার্ভিস চলাকালীন নির্দেশনা:
- সার্ভিস চলাকালীন সময়ে বাসায় একজন ফিমেল মেম্বার থাকা বাধ্যতামূলক।
- ফিমেল মেম্বার ছাড়া গৃহকর্মী সার্ভিস প্রদান করবে না। এই নিয়ম গ্রাহক ও গৃহকর্মী উভয়ের নিরাপত্তা নিশ্চিত করতে প্রযোজ্য।
- সার্ভিস শেষে অবশ্যই একজন ফিমেল মেম্বার দ্বারা গৃহকর্মীকে তল্লাশি করে রিলিজ করতে হবে।
- Grihokormi24 গ্রাহক ও গৃহকর্মীর নিরাপত্তা ও পেশাদারিত্ব রক্ষায় এই প্রক্রিয়া বাধ্যতামূলকভাবে অনুসরণ করে।
২. ব্যক্তিগত তথ্য ও নিরাপত্তা:
- গৃহকর্মীর NID বা ব্যক্তিগত তথ্য Grihokormi24 প্ল্যাটফর্মের মাধ্যমে সংরক্ষিত।
- যদি গৃহকর্মীর দ্বারা জরুরি কোনো পরিস্থিতি (যেমন: চুরি, হ্যারেসমেন্ট) তৈরি হয় তাহলে লিগ্যাল একশন নেয়ার জন্য গ্রাহককে গৃহকর্মীর তথ্য দিয়ে সহায়তা করা হবে।
- নিরাপত্তার স্বার্থে গ্রাহক ও গৃহকর্মীর সকল তথ্য Grihokormi24 সংরক্ষণ করবেন।
ইন্সট্যান্ট সার্ভিস
১. সার্ভিস কাঠামো:
- ইন্সট্যান্ট সার্ভিস সর্বনিম্ন ২ ঘণ্টা এবং সর্বোচ্চ ৫ ঘণ্টার জন্য প্রদান করা হয়।
- সার্ভিসের স্লট সকাল ১০টা এবং দুপুর ২টা।
- প্রতি ঘণ্টা ১০০ টাকা এবং সার্ভিস চার্জ ৮০ টাকা।
- সর্বনিম্ন অর্ডার ২ ঘণ্টার জন্য।
২. অর্ডার প্রক্রিয়া:
- ইন্সট্যান্ট অর্ডার প্লেস করার সময় গ্রাহককে সম্পূর্ণ টাকা অ্যাডভান্স পেমেন্ট করতে হবে।
- পেমেন্ট সম্পন্ন হওয়ার পর অর্ডার কনফার্ম হবে।
- কোনো অর্ডার পেমেন্ট ছাড়া কনফার্ম হবে না।
- ইন্সট্যান্ট অর্ডার ১ দিন আগে প্লেস করতে হবে
মাসিক প্যাকেজ সার্ভিস
১. সার্ভিস কাঠামো:
- Grihokormi24 মাসিক প্যাকেজ সার্ভিস মাসে ২৬ দিন প্রদান করা হয়।
- সার্ভিসের স্লট সকাল ৮টা, ৯টা এবং ১০টা।
- সার্ভিসের শেষ সময় সন্ধ্যা ৬ টা পর্যন্ত।
- তিনটি প্যাকেজ: Washing & Cleaning (৪৫০০ টাকা), Cooking (৬০০০ টাকা), Premium Combo (৮০০০ টাকা)।
২. অর্ডার প্রক্রিয়া:
- মাসিক প্যাকেজ অর্ডার প্লেস করার সময় গ্রাহককে সম্পূর্ণ টাকা অ্যাডভান্স পেমেন্ট করতে হবে এবং অন্তত ৩ দিন পূর্বে ওয়েবসাইটে অর্ডার প্লেস করতে হবে
- পেমেন্ট সম্পন্ন হওয়ার পর অর্ডার কনফার্ম হবে।
- কোনো অর্ডার পেমেন্ট ছাড়া কনফার্ম হবে না।
- অর্ডার প্লেস করার ২৪ ঘণ্টার মধ্যে Grihokormi24 প্রতিনিধি গ্রাহকের সাথে যোগাযোগ করে অর্ডারের তথ্য নিশ্চিত করবে।
পেমেন্ট ও রিফান্ড পলিসি
১. পেমেন্ট প্রক্রিয়া:
- ইন্সট্যান্ট অর্ডারের জন্য ১০% অ্যাডভান্স পেমেন্ট বাধ্যতামূলক।
- কোনো অর্ডার পেমেন্ট ছাড়া কনফার্ম হবে না।
- পেমেন্ট সম্পন্ন হওয়ার পরেই অর্ডার প্রক্রিয়াকরণ শুরু হবে।
- পেমেন্ট মেথড: SSLCommerz (কার্ড, মোবাইল ব্যাংকিং), বিকাশ, নগদ, রকেট, ক্যাশ।
২. রিফান্ড পলিসি:
- অর্ডার কনফার্ম হওয়ার আগে রিফান্ড সম্ভব।
- গৃহকর্মীর অসুস্থতা বা জরুরি পরিস্থিতিতে বিকল্প গৃহকর্মী দেওয়া হবে।
রেটিং ও রিভিউ সিস্টেম
- সার্ভিস শেষে গ্রাহক গৃহকর্মীকে রেটিং দিতে পারবেন (১-৫ স্টার)।
- রেটিং এবং রিভিউ গৃহকর্মীর প্রোফাইলে দেখানো হবে।
- গৃহকর্মীর সামগ্রিক রেটিং অন্যান্য গ্রাহকদের জন্য দৃশ্যমান।
দায়িত্ব ও ক্ষতিপূরণ
১. ক্ষতিপূরণ নীতি:
- গৃহকর্মীর দ্বারা যদি কোনো সামগ্রী ভেঙে যায় বা ক্ষতি হয়, গ্রাহক ক্ষতিপূরণের জন্য Grihokormi24 এ ক্লেইম করতে পারবেন।
- ক্ষতিগ্রস্ত পণ্যের ক্রয়মূল্যের ভিত্তিতে ২০% পর্যন্ত ক্ষতিপূরণ প্রদান করা হবে।
- ক্ষতিপূরণের সর্বোচ্চ সীমা ১০০০ (এক হাজার) টাকা পর্যন্ত।
- ক্ষতিপূরণ পাওয়ার জন্য, গ্রাহককে প্রমাণ সরবরাহ করতে হবে যে, সংশ্লিষ্ট ক্ষতি Grihokormi24 এর গৃহকর্মী দ্বারা ঘটেছে।
২. ক্ষতিপূরণ ক্লেইম করার প্রক্রিয়া:
- দুর্ঘটনা ঘটার ২৪ ঘণ্টার মধ্যে Grihokormi24 কাস্টমার কেয়ার টিমে ফোন বা লিখিতভাবে রিপোর্ট করতে হবে।
- ক্ষতিগ্রস্ত পণ্যের ছবি ও ভিডিও প্রমাণ পাঠাতে হবে।
- পণ্যের ক্রয় রসিদ বা ইনভয়েস (যদি থাকে) আপলোড/পাঠাতে হবে।
- যাচাই শেষে ক্ষতিপূরণের এমাউন্ট নির্ধারণ করে গ্রাহককে জানানো হবে।
- অনুমোদন হওয়ার পর সাধারণত ৭-১০ কর্মদিবসের মধ্যে ক্ষতিপূরণ সম্পন্ন হয়।
🔔 গুরুত্বপূর্ণ নোট:
Grihokormi24 সর্বদা চেষ্টা করে গৃহকর্মীদের যথাযথ প্রশিক্ষণ ও সচেতনতা প্রদানের মাধ্যমে গ্রাহকের মূল্যবান সম্পত্তি সুরক্ষিত রাখতে। আমাদের গৃহকর্মীরা ব্যাকগ্রাউন্ড চেকড এবং প্রশিক্ষিত।
⚠️ নিরাপত্তা সতর্কতা: সার্ভিস চলাকালীন সময়ে বাসায় একজন ফিমেল মেম্বার থাকা বাধ্যতামূলক। এই নিয়ম গ্রাহক ও গৃহকর্মী উভয়ের নিরাপত্তা নিশ্চিত করে।
📞 যোগাযোগ: কোনো প্রশ্ন বা সমস্যা থাকলে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা সর্বদা আপনাকে সহায়তা করতে প্রস্তুত।
← হোম পেজে ফিরে যান